সখি ভালবাসা কারে কয়
- ফয়েজ উল্লাহ রবি

"সখি ভালবাসা কারে কয়
সেই কি শুধুই যাতনাময়------"
রবি ঠাকুর বলে
আমি তা মানবার নয়।
ভালবাসা সেই ভাল
পাওয়া না পাওয়ার কথা নয়
মিলনে সুখ বিচ্ছেদে বিরহ
এই তো হয়।
ভালবাসা স্রষ্টার সৃষ্টি
যেমনি পাও তেমনি নাও,
কতো বার-কয়বার হিসেব নয়
ভালবাসা হয় বারবার,
শত বার হয়তো আবার
নয়তো হবারই নয়
জানি না আরও কয় বার হয়।
অপেক্ষায় তব ভালবাসার
আসবে যখন-তখন
সকাল-বিকেল, বর্ষা-শরৎ
দিন-রাত এইও মানবার নয়,
ভালবাসা কখন কোথায়
কার সাথে কিভাবে হয়।
কারও ভালবাসা ধন-সম্পদ
তা কখনো শেষ হবার নয়,
কেউ পশু-পাখি
কারো বা অন্য কিছু,
ভালবাসা সেই এক আজব
কখনো সুখ কখনো গজব।
তবু ভালবাসা আসে-যায়
যখন-তখন
লোপে নাও-পাও যতো
করোনা হেলা
সে শুধু তোমারই বেলা।
"সখি ভালবাসা কারে কয়
সেই কি শুধুই যাতনাময়"
রবি ঠাকুর বলে, তবে আমি
তা মানবার নয়।

১৯ জুন ২০০৪ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-১২-২০১৭ ০১:২২ মিঃ

সম্পাদিত মূল কবিতা

সখি ভালবাসা কারে কয়
- ফয়েজ উল্লাহ রবি

"সখি ভালোবাসা কারে কয়
সেই কি শুধুই যাতনাময়"
রবি ঠাকুর বলে-
আমিতো তা মানিবার নয়।
ভালোবাসা সেই যে ভালো
পাওয়া না পাওয়ার কথা নয়,
মিলনে যে সুখ বিচ্ছেদে দুখ
এমনই তো হয়।
ভালোবাসা স্রষ্টার সৃষ্টি
যে ভাবে পাও তেমনি নাও,
হয় কতো বার কয়বার হিসেব নয়
ভালোবাসা হবে বারবার,
শত বার হয় তো ফের আবার
নয়তো হবারই নয় ।
জানি না আরও কতো বার হয়
অপেক্ষায় তব ভালোবাসার
আসবে যখন-তখন
সকাল-বিকেল, বর্ষা-শরৎ
দিন-রাত মানবার নয় ।
ভালোবাসা কখন কোথায়
কারো সাথে যে কিভাবে হয়।
ভালোবাসে কেউ ধন-সম্পদ
কখনো তা শেষ হবার নয় !
পশু-পাখি কারো বা অন্য কিছু ।
“ভালোবাসা সেই এক আজব
কখনো সুখ কখনো দেয় গজব”।
তবু ভালোবাসা আসে যায়
যখন-তখন
‘প্রেম যতো পাও, ততো লুপে নাও’
করোনা তো কভু তারে হেলা
কষ্টে না হয় কাটবে তোমার বেলা ।
"সখি ভালোবাসা কারে কয়
সেই কি শুধুই যাতনাময়"
রবি ঠাকুর বলে, তবে আমি
তা মানবার নয়।

১৯ জুন ২০০৪ ইং


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026